Fruit (ফল)

আমাদের আমের দাম কি বাজারের আমের তুলনায় সত্যিই বেশি?

আমাদের আমের দাম কি বাজারের আমের তুলনায় সত্যিই বেশি?

প্রতিবার আমের মৌসুম এলেই অনেকের কাছ থেকে আমরা একটি প্রশ্ন শুনি—

“আপনাদের আমের দাম একটু বেশি কেন?”

প্রশ্নটি শুনে আমাদের খারাপ লাগে না। বরং ভালো লাগে। কারণ এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে একটি গল্প। ভোরবেলা যখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকেন, তখন আমাদের টিম পৌঁছে যায় বাগানে। হাতে ঝুড়ি, কাঁধে একটি দায়িত্ব—আমাদের গ্রাহকদের খাবার টেবিলে নিরাপদ আম পৌঁছে দেওয়া। প্রতিটি গাছের নিচে দাঁড়িয়ে আমরা যত্ন করে আম নির্বাচন করি। কোন আমটি আজ পাড়ার উপযুক্ত, আর কোনটি আরও একদিন গাছে থাকলে ভালো হবে—এই সিদ্ধান্ত কোনো আড়ত বা পাইকার নেন না, আমরা নিজেরাই নিই। আমগুলো তোলার পর সেগুলো কোনো পাইকারি বাজারে যায় না। বাগানের নিচেই আমরা বাছাই করি, প্যাকেজিং করি। তারপর সেই বাগান থেকেই সরাসরি কুরিয়ারের মাধ্যমে আপনার বাসার উদ্দেশ্যে পাঠিয়ে দিই।

এ কারণেই আপনার হাতে যে আমটি পৌঁছায়, সেটি কয়েক দিন বিভিন্ন হাত ঘুরে আসে না। আসে সরাসরি সেই গাছের নিচ থেকে।

অন্যদিকে, বাজারের অধিকাংশ আম আসে পাইকারি আড়ত থেকে। দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার আম সেখানে একসঙ্গে জমা হয়। এরপর সেখান থেকেই খুচরা বিক্রেতারা সংগ্রহ করেন। স্বাভাবিকভাবেই সেই আম আর সদ্য বাগান থেকে তোলা আম—এক জিনিস নয়।

তাহলে কি আমাদের আমের দাম বেশি?

যদি তুলনা করেন সাধারণ বাজারের আমের সঙ্গে, তাহলে হয়তো কিছুটা বেশি মনে হতে পারে কিন্তু যদি তুলনা করেন এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে, যারা আমাদের মতোই সরাসরি বাগান থেকে গার্ডেন-ফ্রেশ আম সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছে দেয়, তাহলে দেখবেন চিত্রটা ভিন্ন। আমাদের পর্যবেক্ষণে, একই মানের আমের ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানের তুলনায় আমাদের দাম প্রতি কেজিতে প্রায় ৪০–৫০ টাকা পর্যন্ত কম।

আমরা কখনোই সবচেয়ে সস্তা হওয়ার চেষ্টা করিনি।

আমরা চেষ্টা করেছি এমন একটি আম পৌঁছে দিতে, যেটি আমরা নিজের পরিবারের জন্যও নির্দ্বিধায় কিনতাম। যেন পরিবারের শিশু ও মুরুব্বিদের মুখে কোনো শঙ্কা ছাড়াই তুলে দিতে পারি। তাই খোলা বাজারের আমের তুলনায় আমাদের আমের দাম হয়তো কিছুটা বেশি, কিন্তু আপনার টেবিলে নিরাপদ, গার্ডেন-ফ্রেশ আম পৌঁছে দেওয়ার জন্য আমাদের সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টা যোগ করলে, আপনি নিশ্চিতভাবেই দামের চেয়ে ভালো মূল্য (Value) পাচ্ছেন। হয়তো এই কারণেই আমাদের অনেক গ্রাহক প্রতি বছর নতুন করে খোঁজ করেন না। মৌসুম শুরু হলেই শুধু একটি বার্তা পাঠান— “ভাই, গতবারের মতোই আম পাঠিয়ে দিন।” আর সেই বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অর্জন।

আমরা বিশ্বাস করি, এই বিশ্বাসের মূল্য কোনো দামের তালিকায় লেখা থাকে না। আর সেই কারণেই আমরা আমাদের পণ্যের গুণগত মানের সঙ্গে কখনো আপস করি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *